এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বাড়ির পাশে প্রতিবেশীর সাথে কথা বলার সময় যুবতীর গলা থেকে সোনার মালা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুর এলাকার ২২নং ওয়ার্ডের পশ্চিম বীরনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাজার করে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই প্রতিবেশী এক মহিলার সাথে কথা বলছিল ওই যুবতী। সে সময় একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতি এসে পেছন থেকে তার গলায় থাকা সোনার মালা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
পাশের বাড়ির প্রতিবেশীর সাথে কথা বলার সময় যুবতীর গলার হার ছিনতাই