এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ বাহানগর এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে মোট ৮৩.৩০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী। প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
পুন্ডিবাড়িতে চারচাকা গাড়ি থেকে ৮৩.৩০৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১