এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহারের রামভোলা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে অভিনব উদ্যোগ। পড়ুয়াদের প্রতিদিনের নির্দিষ্ট মেনুর বাইরে এদিন পাতে দেওয়া হয় লুচি ও সেমাই। পছন্দের খাবার পেয়ে খুদে পড়ুয়াদের মুখে ফুটে ওঠে হাসি।
স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে যেমন উৎসাহ দেখা দিয়েছে, তেমনই খুশি অভিভাবকরাও। রাজ্যজুড়ে মিড-ডে মিলের মেনু, বিশেষ করে ডিম দেওয়া নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন কোচবিহারের এই স্কুলের উদ্যোগ নজর কেড়েছে। অভিভাবকদের মতে, মাঝে মধ্যে পছন্দের ও ভিন্ন স্বাদের খাবার পরিবেশন করলে পড়ুয়াদের খাবারের প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি পুষ্টিকর খাবারের মাধ্যমে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে।