ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজায় থাকতে পারে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টির পরিমাণ কম থাকায় দিনের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুমোট ভাব। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

কলকাতাতেও সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদ উঠতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Share This Article
Leave a comment