পুন্ডিবাড়ীতে কুরিয়ার অফিসে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের পুন্ডিবাড়ী থানার পুলিশ বালাপাড়া এলাকার একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুন্ডিবাড়ী থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুরিয়ার অফিসে তল্লাশি চালিয়ে আটটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনার পর কুরিয়ার সংস্থার ব্যবহৃত ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুরিয়ার পরিষেবার মাধ্যমে এই বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এই মাদক কোথা থেকে পাঠানো হয়েছে, কার নামে পাঠানো হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This Article
Leave a comment