এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের পাল্টা গুলিতে। পুলিশের দাবি, বুধবার গভীর রাতে অপরাধস্থল পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় প্রভাস এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে সে গুরুতর জখম হয়। দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বারুইপুর থানার মামলা নম্বর ১৩৫০/২৬-এর তদন্তের অংশ হিসেবেই এই পুনর্নির্মাণের কাজ চলছিল। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
অপরাধস্থল পুনর্নির্মাণে পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনের অভিযুক্ত প্রভাস মণ্ডলের