কোচবিহারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাজারের মাঠ এলাকায় এক চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চিকিৎসক তন্ময় মহন্ত একটি ভাড়া বাড়িতে থাকতেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে প্রায় ১০ ভরি সোনার গয়না ও লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়। বাড়ির সদস্যরা ফিরে এসে চুরির ঘটনা টের পেয়ে হতবাক হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। শহরের মাঝখানে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Share This Article
Leave a comment