বিপুল পরিমাণ গাঁ*জা সহ দিনহাটায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান সুনীল বর্মন 

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সাহেবগঞ্জ থানার পুলিশ। পটুয়ারডেরা এলাকার বাসিন্দা সুনীল বর্মন এর বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হল প্রায় ৮৩ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরে বিভিন্ন বস্তার মধ্যে অন্যান্য সামগ্রীর সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল এই মাদকদ্রব্য। অভিযানের সময় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তির কাজ সম্পন্ন করা হয়, যা এনডিপিএস আইনের সমস্ত নিয়ম মেনেই পরিচালিত হয়েছে।

ঘটনার পর এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article
Leave a comment