এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: সকাল থেকে খেলোয়াড়ের পোশাকে জাতীয় সড়কে দৌড় তৃণমূল প্রার্থীর! দীর্ঘ ১২ কিলোমিটার দৌড়ে তিনি পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মনোহরপুর থেকে দাঁতন বাজার হয়ে দৌড়ে তিনি পৌঁছান ঘোলাই এলাকায়। প্রসঙ্গত কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রামজীবন মান্ডি। একদিকে তিনি শিক্ষক অন্যদিকে তিনি দৌড়বিদ। প্রতিদিনই শরীরচর্চা করেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে বিভিন্ন দূরপাল্লার রোড রেস প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। পেয়েছেন একাধিক পুরস্কারও। তবে একদিকে জনসংযোগ অন্যদিকে শরীরচর্চার অঙ্গ হিসেবে এদের সকাল বেলা তিনি দৌড়ে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। শুধু তাই নয় রাস্তার মাঝে যাদের সঙ্গে দেখা হয়েছে একদিকে শরীর চর্চার বার্তা দিয়েছেন অন্যদিকে নির্বাচনের অংশ নিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ও বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি বলেন, দাদাকে স্বাগত জানানোর জন্য মনোহরপুর থেকে ঘোলাই পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা দৌড়ালাম। পাশাপাশি যুব সমাজকে সামাজিকতার বার্তা দিলাম। যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গাড়ি কিংবা বাইক ব্যবহার করছেন সেখানে একজন খেলোয়াড় হয়ে তার দৌড় কে বেছে নিয়েছেন জনসংযোগের পথ হিসেবে। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারছেন প্রার্থী। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার কোন রাজনৈতিক দলের প্রার্থী গাড়ি ব্যবহার না করে পায়ে দৌড়ে জনসভার মাঠ পরিদর্শন করতে গেলেন। এই অভিনব কৌশল দেখে কার্যত হতবাক জেলার রাজনৈতিক মহল। একেবারে অভিনব কায়দায় জননেতার জনসভার স্থলে পৌঁছালেন বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রামজীবন মান্ডি।
জাতীয় সড়কে দৌড়ে অভিষেকের জনসভায় তৃণমূল প্রার্থী