সিসি ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য! 

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:রকেটের গতিতে ছুটে গিয়ে একটি কুকুরকে মেরে উড়িয়ে দিয়ে গাছে ধাক্কা, রাস্তার বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেলো গাড়ি।ঘটনাস্থলে তিনজনের মৃত্যু।আহত গাড়ির চালক।

পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে গতকাল রাত সারে তিনটে নাগাদ ভয়াবহ দূর্ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,দুজন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি টয়োটা গাড়ি।গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন।তার বাড়ি দাদপুরে।গাড়িতে সওয়ার ছিলেন,যোগিতা রানা(২১) তার বাড়ি হরিয়ানা,জ্যোতি বিশ্বাস(২১) তার বাড়ি রানাঘাট।দাদপুরের লোকনাথ পানশালায় ড্যান্সার ছিলেন তারা।সঙ্গে ছিলেন সেখ হাসিব আহমেদ(৩০) তার বাড়ি দাদপুরে।

গতকাল রাতে গুরাপের আজাদহিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পর চুঁচুড়ায় ফিরছিলেন তারা।পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি।হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে।তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।

পোলবা থানা টহলদারি গাড়ি ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।

হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বকশি জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌছায় গাড়িতে থাকা চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন দুজন যুবতী রয়েছেন।

Share This Article
Leave a comment