এসএন মিডিয়া,কোচবিহার : কোচবিহারের জেনকিন্স স্কুলের গেটের সামনেই রাসমেলা দোকান করায় চাঞ্চল্য স্কুল চত্বর এলাকায়। অভিভাবকদের অভিযোগ স্কুলের গেট আটকে মেলার একটি দোকান বসায় স্কুলে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল স্কুল পড়ুয়াদের। প্রায় ৪৫ মিনিট ধরে ফুলের গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়েছে, স্কুল পড়ুয়াদের। যদিও অভিভাবক স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের যৌথ উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই সেই দোকানটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্ররা স্কুলে প্রবেশ করতে পারে।