স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান করলেন স্বামী

webdesk

এসএন মিডিয়া,ধূপগুড়ি: স্ত্রীর পরকীয়া প্রকাশ্যে মেনে নিয়ে দুধ দিয়ে স্নান করলেন স্বামী

স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অন্য এক যুবকের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান করে স্ত্রীর প্রতি সমস্ত মায়া ত্যাগ করলেন স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে কার্তিক সরকার ও সনেকা সরকারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে — বড় ছেলের বয়স প্রায় ১০ বছর এবং ছোট ছেলের বয়স ৪ বছর। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই সনেকা দেবীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। কার্তিকবাবুর অভিযোগ, পাশের বাড়ির এক যুবকের সঙ্গে স্ত্রী দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছেন। এর আগেও বিষয়টি নিয়ে পরিবারে বিবাদ হয়েছিল, কিন্তু পরে স্ত্রী সংসারে ফিরে আসেন।

সম্প্রতি আবারও সনেকা দেবী ওই যুবকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রবিবার গ্রামে সালিশি সভা বসে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামবাসী ও উভয় পক্ষের পরিবারের সদস্যরা। সভায় সনেকা দেবী স্পষ্ট জানিয়ে দেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ওই যুবকের সঙ্গেই থাকতে চান।

এরপর স্বামী কার্তিক সরকার স্বেচ্ছায় গ্রামের মানুষের সামনে স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দেন এবং দুই সন্তানকে নিজের কাছে রেখে দুধ দিয়ে স্নান করে ঘোষণা করেন যে, তিনি স্ত্রীর প্রতি সব সম্পর্ক ও মায়া ত্যাগ করলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This Article
Leave a comment