বারুইপুরে নিহত ইন্দ্রজিৎের পরিবারকে ২৫ লক্ষ টাকার চেক, দাদার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:বারুইপুরে নাবালিকার মৃত্যু ও তার পরবর্তী গণপিটুনিতে অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় শনিবার ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার ঘোষণা করেন।

এদিন মুখ্যমন্ত্রী নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নবনির্মিত স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। তিনি জানান, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত তাঁর সরাসরি তত্ত্বাবধানে চলবে।

ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, এটি নিছক গণপিটুনির ঘটনা নয়; পরিচয় জেনেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনায় জড়িত খুনি ও উসকানিদাতাদের কাউকেই রেয়াত করা হবে না। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকায় শান্তি ফিরবে বলেই আশা স্থানীয়দের।

Share This Article
Leave a comment