এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে উপস্থিত হন প্রাক্তন চেয়ারম্যান তথা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ। তিনি পৌরসভায় প্রবেশ করতেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বহু পৌর কর্মী চোখে জল নিয়ে তাকে ঘিরে ধরেন এবং নিজেদের অসন্তোষ ও দুরবস্থার কথা তুলে ধরেন। কর্মীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তারা ভালো নেই। তাদের একটাই আবেদন, রবীন্দ্রনাথ ঘোষ যেন পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পৌর কর্মীদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঘোষ বলেন উপরে ভগবান আছে। সব ঠিক হয়ে যাবে। আপনারা নিজেদের কাজ মন দিয়ে করুন।
আমরা ভালো নেই, আবার দায়িত্ব নিন রবীন্দ্রনাথ ঘোষকে অনুরোধ পৌর কর্মীদের