ভরা বসন্তে অকাল তুষারপাত সান্দাকফুতে, বরফের চাদরে ঢাকলো গোটা এলাকা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:ভরা বসন্তে অকাল তুষারপাত সান্দাকফুতে। তুষারপাত এতটাই যে বরফের চাদরে ঢাকলো গোটা এলাকা। আর এইরকম দৃশ্য সান্দাকফুর বাসিন্দারা তাকে কখনো দেখেনি বলে জানিয়েছেন। যদিও বরফ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। জানা গিয়েছে শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন‌। এই মুহূর্তে ওই এলাকায় রাস্তাঘাট জনশূন্য যদিও ইয়াকের দেখা মিলেছে। প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে, ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। সব মিলিয়ে, তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দুশ্চিন্তাও। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর প্রশাসনিক আধিকারিকরা। অপরদিকে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। একদিকে যেমন সান্দাকফুতে তুষারপাত সমতলে একেবারে প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। সব মিলিয়ে বলা যায় ভরা বসন্তে অকাল তুষারপাত অন্যদিকে বৃষ্টি।

Share This Article
Leave a comment