এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ডুয়ার্সের লাটাগুড়ির গরুমারা জঙ্গলের বুক চিরে বেড়িয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর থেকে দুটি হরিণের দেহ উদ্ধার। রবিবার সকালে একটি বার্কিং প্রজাতির ও একটি সম্বর প্রজাতির দেহ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, এদিন সকালে ওই দুটি হরিণের দেহ জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখতে পায় পথ চলতি মানুষ। এরপর খবর দেওয়া হয় বন দফতরকে। পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলে এসে দুটি হরিণকে উদ্ধার করে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে শনিবার রাতে হয়তো কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুটি হরিণের মৃত্যু হয়েছে । যদিও বন দফতর সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বনদপ্তর।
ডুয়ার্সের লাটাগুড়ি গরুমারা জঙ্গলের জাতীয় সড়কে দুটি হরিণের দেহ উদ্ধার