১০৮ কলস জল দিয়ে সম্পন্ন হলো মদন মোহনের স্নান যাত্রা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:সোমবার রাজআমলের প্রাচীন ঐতিহ্য মেনে উৎসবের আবহে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের স্নানযাত্রা অনুষ্ঠিত হল। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে ১০৮ কলস জল দিয়ে মদনমোহনকে স্নান করানো হয় এবং মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। স্নানযাত্রা উপলক্ষে মদনমোহনকে বারান্দায় এনে গঙ্গাজল, ডাবের জল, সমুদ্রের জল-সহ বিভিন্ন পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। স্নানপর্ব শেষে তাঁকে পুনরায় সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। এই ঐতিহ্যবাহী স্নানযাত্রার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। ধর্মীয় আচার ও ভক্তিমূলক পরিবেশে এদিন মদনমোহন মন্দির চত্বরে উৎসবের আবহ সৃষ্টি হয়। কার্যত প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে সাত সকালে মদনমোহন মন্দিরে ভিড় জমাতে শুরু করে ভক্তরা।

Share This Article
Leave a comment