কোচবিহারে অবৈধ পাথর বোঝাই ট্রাক বাজেয়াপ্ত, আটক চালক

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:ফের বড় সাফল্য পেল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। রুটিন তল্লাশির সময় চকচকা চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি পাথরবোঝাই ট্রাককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। কর্তব্যরত ট্রাফিক পুলিশ পাথর পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে গাড়িচালক তা দেখাতে ব্যর্থ হন। এরপর সদর ট্রাফিক ওসির নির্দেশে ট্রাকসহ বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয় এবং চালককে আটক করা হয়। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর সরকার অবৈধভাবে বালি ও পাথর পরিবহনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং বৈধ নথি ছাড়া এসব সামগ্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে।

Share This Article
Leave a comment