এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৬০ বছরের ঊর্ধ্বে সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের কাজ বন্ধের ঘোষণায় উদ্বেগ ছড়িয়েছে দেবত্ব ট্রাস্টবোর্ডের অধীন মন্দিরগুলিতে। বিশেষ করে কোচবিহারের মদনমোহন মন্দিরে অধিকাংশ পুরোহিত ও পূজার সঙ্গে যুক্ত কর্মীদের বয়স ৬০ বছরের বেশি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
আজ কলকাতা থেকে কোচবিহারে ফিরে মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্র নাথ বোস। উনাকে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন মদন মোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী। পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, স্পিকার কে বিষয়টি জানাতেই তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। পুরনো পুরোহিতদের সরিয়ে দিলে নতুনদের প্রশিক্ষণ দিতে দীর্ঘ সময় লাগবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।