কাটমানি ফেরতের দাবিতে প্রধানের বাড়ি ঘেরাও, উত্তেজনা কোচবিহারের মোয়ামারিতে

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকের মোয়ামারী অঞ্চলে। অভিযোগের তির পঞ্চায়েত প্রধান রীনা দাসের বিরুদ্ধে।

এদিন সকাল থেকেই প্রধানের বাড়ির সামনে জড়ো হন বহু গ্রামবাসী। তাঁদের দাবি, আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকার পর ঘরপিছু ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কারও কাছ থেকে ৬ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‘গরিব মানুষের বাড়ি তৈরির টাকা থেকেও কাটমানি নেওয়া হয়েছে। এখন সেই টাকা ফেরত দিতে হবে।’’ অভিযোগ, টাকা না দিলে বিভিন্ন সরকারি প্রকল্পে নাম বাদ দেওয়ার হুমকিও দেওয়া হত।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Share This Article
Leave a comment