কোচবিহার শহরে রবীন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার শামুক খোল পাখি

webdesk

এসএন মিডিয়া, কোচবিহার:মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ কোচবিহার শহরের রবীন্দ্র নগর এলাকা থেকে একটি সংরক্ষিত প্রজাতির শামুকখোল পাখি উদ্ধার করল বনদপ্তর ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে এক ব্যক্তি একটি শামুকখোল পাখি ধরে নিয়ে যাচ্ছে এবং তার কাছে দা ও কুড়াল রয়েছে। বিষয়টি গুরুতর মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা পশুপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন। অভিযানের সময় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুতর আহত অবস্থায় শামুকখোল পাখিটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখিটিকে প্রাথমিক চিকিৎসার জন্য বনদপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়েছে।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শামুকখোল পাখি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতাভুক্ত একটি সংরক্ষিত পাখি।

ঘটনায় বাড়ির দুজনকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ কোচবিহার শহরের রবীন্দ্র নগর এলাকা থেকে একটি সংরক্ষিত প্রজাতির শামুকখোল পাখি উদ্ধার করল বনদপ্তর ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে এক ব্যক্তি একটি শামুকখোল পাখি ধরে নিয়ে যাচ্ছে এবং তার কাছে দা ও কুড়াল রয়েছে। বিষয়টি গুরুতর মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা পশুপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন। অভিযানের সময় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুতর আহত অবস্থায় শামুকখোল পাখিটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখিটিকে প্রাথমিক চিকিৎসার জন্য বনদপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়েছে।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শামুকখোল পাখি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতাভুক্ত একটি সংরক্ষিত পাখি।
ঘটনায় বাড়ির দুজনকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

Share This Article
Leave a comment