এসএন মিডিয়া:ফের একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মহম্মদ বক্স এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি টেলার আটক করে এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের। ওই টেইলার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। এই ঘটনায় টেলারের চালককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। সে বিহারের ছাপরা জেলার বাসিন্দা। ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই টিলার থেকে ১৫ টি প্যাকেটে প্রায় ৯৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা বারবিশা থেকে নিয়ে আসা হয়েছিল বর্ধমানের পানাগড়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখোপাধ্যায়, নকশালবাড়ির এসডিপিও আশীষ কুমার, নকশালবাড়ি সার্কেলের সিআই সৈকত ভদ্র সব পুলিশের আধিকারিকরা। যদিও এই বিষয়ে নকশালবাড়ির এসডিপিও আশীষ কুমার আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে যে গাঁজা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। এরপরেই আমরা অভিযান চালানো হয়। এরপরই গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দার্জিলিং জেলাকে মাদক মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
শিলিগুড়ি মহাকুমার মোহাম্মদ বক্স এলাকা থেকে কুড়ি লক্ষ টাকার গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল ফাঁসি দেওয়া থানার পুলিশ