পাচারের আগেই ৭০ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পাচারের আগেই প্রায় ৭০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন কোচবিহার জেলার বাসিন্দা এবং অপরজন দিনহাটার বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ হরিণচড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়। সেই সময় একটি স্কুটিতে করে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ স্কুটিটি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৭০ কেজি। পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার আইসি ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় এবং আইন মেনে বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া গাঁজা। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Share This Article
Leave a comment