বিশ্ব পরিবেশ দিবসে এনএসএস-এর ব্যতিক্রমী উদ্যোগ

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউনিভার্সিটি বি.টি. অ্যান্ড ইভিনিং কলেজের এনএসএস ইউনিট গুঞ্জবাড়ি কেশব রোড এলাকায় এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। প্রচণ্ড গরম ও দাবদাহের মধ্যে পথচারীদের স্বস্তি দিতে স্বেচ্ছাসেবকরা ঠান্ডা আমপানা বিতরণ করেন। প্রায় ২০০ জন পথচারী কে এই ঠান্ডা পানীয় তুলে দেয়। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এনএসএস স্বেচ্ছাসেবকদের মূল উদ্দেশ্য সকলের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা। সবার মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠলে আগামী দিন আবার কোচবিহার সবুজে ভরে উঠবে। তাই সেই পরিবেশ প্রেম বাড়িয়ে তুলতে তারা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পথ চলতি মানুষের হাতে চার গাছ তুলে দেয়।

Share This Article
Leave a comment