এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। দীর্ঘ শারীরিক অসুস্থতার পর কাল রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালীন সময় বয়স হয়েছিল ৭২ বছর। প্রায় ৬০০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে , দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শারীরিক সমস্যা ও বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন মুকুল রায়। রবিবার রাত প্রায় একটা নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আর তারপরেই রাত তিনটে নাগাদ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।