এসএন মিডিয়া নিউজ ডেস্ক: প্রখর রোদ হাঁসফাঁস করা গরমের কারণেই রাজ্যের সরকারি স্কুলগুলির পঠন পাঠনের সময়সূচিতে পরিবর্তন আনা হলো। কোচবিহারসহ বিভিন্ন জেলার একাধিক স্কুলে চালু হয়েছে মর্নিং শিফট। সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত চলছে ক্লাস। সোমবার গরমের ছুটির পর স্কুল খোলার সঙ্গে সঙ্গেই শিক্ষা দপ্তর মর্নিং শিফটের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গিয়েছে আগামী দুই সপ্তাহ এই ব্যবস্থা কার্যকর থাকবে। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন এবং গরমের মধ্যে এটি যথাযথই উদ্যোগ বলে মত প্রকাশ করেছেন অভিভাবকেরা।