রাজ ঐতিহ্যে মদনমোহন বাড়িতে সম্পন্ন গঙ্গা পূজা

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: রাজ পরিবারের প্রাচীন ঐতিহ্য মেনে মদনমোহন বাড়িতে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো গঙ্গা পূজা। রাজা আমলে প্রতিষ্ঠিত মা গঙ্গার মূর্তি মকর মাছের ওপর আসীন অবস্থায় পূজিত হন। শ্বেতবর্ণা চারহাতবিশিষ্ট দেবীর এক হাতে রয়েছে কমণ্ডলু, অন্য হাতে শঙ্খ, বাঁশি ও পদ্ম। রাজ আমল থেকে চলে আসা নিয়ম ও রীতিনীতি অনুসারেই প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়। গঙ্গা পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এদিন বিশেষ ভোগ নিবেদন করা হয় এবং পূজা উপলক্ষে বহু ভক্তের সমাগম ঘটে মদনমোহন বাড়িতে।

Share This Article
Leave a comment