মুর্শিদাবাদে গভীর রাতে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

Share This Article
Leave a comment