কোচবিহারে ১৪ নাম্বার ওয়ার্ডে বিজেপির উদ্যোগে মাছ-ভাত উৎসব

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে রবিবার আয়োজিত হলো “মাছ-ভাত উৎসব”।বিজেপি কর্মী ও এলাকার সাধারণ মানুষদের নিয়ে

এই বিশেষ ভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, দুই রকমের মাছ ও মিষ্টি। উৎসব ঘিরে এলাকায় উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও।

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের আগে বিরোধীদের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই ধারণা ভাঙতেই এই মাছ-ভাত উৎসবের আয়োজন করা হয়েছে। নেতৃত্বের বক্তব্য, “মাছে-ভাতে বাঙালির সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই। সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না।”

এই অনুষ্ঠান সকলের সাথে বসে মাছ ভাত খেতে দেখা যায় বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতী রাভা রায় কে।

স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এদিনের অনুষ্ঠানে অংশ নেন।

Share This Article
Leave a comment