উত্তরবঙ্গ সফরে এসেই একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ অর্থাৎ বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে এলেন শুভেন্দু অধিকারী । উত্তরবঙ্গবাসীকে প্রণাম জানিয়ে বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য শুভেচ্ছা জানান। বিমানবন্দরের বাইরে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন বিজিপি কর্মী সমর্থক ও সাধারন মানুষ। মুখ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলেই। গাড়ি থেকে নেমেই হাতজোড় করে উত্তরবঙ্গের মানুষকে নমস্কার জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক। বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র অধিকারী ঘোষনা করেন এবার থেকে প্রতি মাসে উত্তরবঙ্গে আসবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা। শুধু প্রাসনিক বৈঠকই নয় উন্নয়নের কাজ সরজমিনে খতিয়ে দেখতে এই উদ্যোগ বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ঘুরতে নয় কাজ করতেই উত্তরবঙ্গ আসব উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করায় একমাত্র লক্ষ্য আমাদের। পাশাপাশি তিনি এও জানান প্রতি সপ্তাহে একদিন উত্তর কন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক। সকাল ন’টা থেকে এগারোটা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন তিনি। উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি।

এদিন শিলিগুড়ির উত্তর কন্যার ৫ জেলার বিধায়ক পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে বর্ষা আসন্ন হয় বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বন্যা হড়পা বান ভূমিদস ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবিলার প্রস্তুতি। এর পাশাপাশি সড় ক যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যপরিসেবা চা বাগানের সমস্যা বেআইনি নির্মাণ এবং জমিয় বালি পাথর মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা হয এদিন। এই বিষয়ে প্রশাসনকে জিরো টলারেন্স কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তর কন্যায় যাওয়ার আগে শিলিগুড়ির বিজেপি জেলা পার্টি অফিসেও যান মুখ্যমন্ত্রী। পথে একাধিকবার তার কনভয় থামতে দেখা যায়, গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের অভি বাদন গ্রহণ করেন তিনি। শিশুদের কোলে নেন সমর্থকদের সঙ্গে হাত মিলান। জনজোয়ারের মধ্যে দিয়েই তিনি পৌঁছান বিজেপি কার্যালয়ে। সেখানেই তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, উন্নয়নের পাশাপাশি সংগঠনগুলিকে আরো শক্তিশালী করতে হবে। বঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই বিজেপি সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Share This Article
Leave a comment