এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: কলকাতায় কর্তব্যরত অবস্থায় হামলায় আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রত্যেকের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।
সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদের নামে গুণ্ডারাজ বরদাস্ত করা হবে না।
পাশাপাশি পুলিশকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।