ঈদের সকালে কোচবিহার হরিণ চওড়া এলাকায় বোমাতঙ্ক

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ঈদের সকালেই বোমের আতঙ্ক ছড়াল কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া পালপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা একটি ডাস্টবিনে সুতলি পেঁচানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে। সেই বস্তু কে ঘিরে বোমা আতঙ্কে ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানার পুলিশ। পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে উদ্ধার হওয়া বস্তুটি আদৌ বোমা কিনা, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি।

Share This Article
Leave a comment