এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা মেটাতে শনিবার উদ্যোগ নিলেন বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি পৌরসভার গ্যারেজ পরিদর্শন করেন এবং সেখান থেকে একাধিক ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করেন। গ্যারেজের অস্বাস্থ্যকর ও বেহাল পরিবেশ দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, এমন পরিবেশে কর্মীদের কাজ করতে হচ্ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। পাশাপাশি তৃণমূল পরিচালিত বোর্ডের আমলে কর্মীরা এসব সমস্যা নিয়ে মুখ খুলতে পারতেন না বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি পৌরসভায় প্রশাসক বসার পর বিরাজের এই পরিদর্শনে কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
পানীয় জলের ট্যাঙ্ক পাঠাতে উদ্যোগী বিরাজ, পৌরসভার গ্যারেজের বেহাল দশা নিয়ে তৃণমূলকে নিশানা