হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই শুরু হলো কোচবিহারে বৃষ্টি

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:তীব্র দাবদাহের পর অবশেষে সামান্য স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। ঝড়-বৃষ্টির প্রভাবে কিছুটা কমেছে তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই স্বস্তি ক্ষণস্থায়ী। আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে আগামী সাত দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Share This Article
Leave a comment