মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক হাতির

webdesk

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক : ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া–নোয়াপাড়া এলাকায় ডাউন মালবাহী ট্রেনের ধাক্কায় এক পূর্ণবয়স্ক হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও একটি হাতি গুরুতরভাবে জখম হয়েছে। রবিবার ভোরে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হাতিটির চিকিৎসা চলছে। ঘটনাস্থলে বনদপ্তর ও রেল কর্তৃপক্ষ পৌঁছেছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া–দলগাঁও রেঞ্জের পাঁচটি হাতি কাজিপাড়া হয়ে মেখলিগঞ্জের উছলপুকুরি ও জামালদহ এলাকায় ঢুকে পড়ার পর তাদের ফের তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। ফেরার পথে আচমকাই রেললাইনে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে। হাতি চলাচলের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয়রা। বাকি হাতিগুলিকে সোনাখালির জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চলছে।ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া–নোয়াপাড়া এলাকায় ডাউন মালবাহী ট্রেনের ধাক্কায় এক পূর্ণবয়স্ক হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও একটি হাতি গুরুতরভাবে জখম হয়েছে। রবিবার ভোরে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হাতিটির চিকিৎসা চলছে। ঘটনাস্থলে বনদপ্তর ও রেল কর্তৃপক্ষ পৌঁছেছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া–দলগাঁও রেঞ্জের পাঁচটি হাতি কাজিপাড়া হয়ে মেখলিগঞ্জের উছলপুকুরি ও জামালদহ এলাকায় ঢুকে পড়ার পর তাদের ফের তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। ফেরার পথে আচমকাই রেললাইনে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে। হাতি চলাচলের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয়রা। বাকি হাতিগুলিকে সোনাখালির জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চলছে।

Share This Article
Leave a comment