এস এন মিডিয়া,কোচবিহার: শুক্রবার দুপুর সাড়ে তিনটা থেকে কোচবিহারের এ বি এন শীল কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন কোচবিহার সফর নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বৈঠক শেষে বিকেল পাঁচটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, আগামী ১৩ তারিখ কোচবিহারে একটি বিশাল জনসভায় যোগ দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এ বি এন শীল কলেজের মাঠে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টারে করে নামবেন। এরপর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বাই রোড হয়ে সভাস্থলে যাবেন।
এদিনের বৈঠক শেষে কলেজ প্রাঙ্গণে কোথায় হেলিকপ্টার অবতরণ করবে এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পরিদর্শন করেন অভিজিৎ দে ভৌমিক-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।