এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:স্বাধীনতার ৮০ বছর উদযাপন উপলক্ষে কেন্দ্র সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির বার্তা পৌঁছে দিতে ১৭ আগস্ট কোচবিহারের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করল বিবেকানন্দ বিদ্যাপীঠ। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার সামনে ছিল স্কুলের এনসিসি টিম। এরপর বিভিন্ন মনীষীর বেশে পড়ুয়ারা অংশ নেয়। শিক্ষক-শিক্ষিকারা হাতে তেরঙ্গা ব্যানার নিয়ে হাঁটার পাশাপাশি ছাত্রছাত্রীরা বহন করে বিশাল জাতীয় পতাকা। পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমে যায়। স্কুলের প্রধান শিক্ষক জানান, শোভাযাত্রা শেষে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।