কথা দিয়ে কথা রাখছেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক রথীন্দ্র বোস 

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে কোচবিহার শহরের রাজ আমলের দিঘীগুলির সংস্কার করবেন। সেই প্রতিশ্রুতি মতোই কাজ শুরু করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন বোস। রবিবার ১৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন পচা দিঘির সংস্কার কাজের সূচনা করেন তিনি। সঙ্গে ছিলেন মহকুমা শাসক তথা পৌর প্রশাসক গোবিন্দ নন্দী, পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সহ পৌরকর্মী ও বিজেপি নেতৃত্বরা। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Share This Article
Leave a comment