এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: বাংলায় পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আধ্যাত্মিক সফরে বেলুড় মঠ গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মোট চতরে পৌঁছানোর পরই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। তারপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মূল মন্দিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী মা সারদা দেবী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও চরণে প্রণাম নিবেদন করে রাজ্যের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ফেসবুক পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী মা সারদা দেবী ও বীর সন্ন্যাসী স্বামী চরণে প্রণাম নিবেদন করলাম বেলুড় মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দ জি মহারাজ ও সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলোভদ্রনন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে ওনাদের আশীর্বাদ লাভ করা সৌভাগ্য প্রাপ্ত হল। আশীর্বাদ ও স্বাধীন লাভ করে আমি ধন্য।