এসএন মিডিয়া: কুয়াশার চাদরে ঢাকলো ধুপগুড়িসহ গোটা ডুয়ার্স। শনিবার ভোর থেকেই বেশ কয়েক ঘন্টা ধরে ঘন কুয়াশায় মুড়ে রইল এলাকা। তাপমাত্রা নেমে এসেছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা চাদরে মুরে যাওয়ায় কয়েক মিটার দূরত্বে থাকা খালি বস্তুও চোখে দেখা যাচ্ছিল না। ফলে সকালবেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছিল পথচারীদের। ধুপগুড়ির পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন প্রান্তেই আজ সকালে একই চিত্র ধরা পড়ে। কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও সকালবেলায় শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হয়নি