কোচবিহারে রাসমেলায় জেলা ব্যবসায়ী সমিতির ক্যাম্প অফিসের উদ্বোধন

webdesk

এসএন মিডিয়া,কোচবিহার: বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলা মাঠে জেলা ব্যবসায়ী সমিতির ক্যাম্প অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের যেকোনো সমস্যা বা অভিযোগের সমাধানের উদ্দেশ্যেই এই ক্যাম্প অফিস খোলা হয়েছে। পৌরসভার ক্যাম্প অফিস ও পুলিশ ক্যাম্পের পাশেই এই অফিস স্থাপন করা হয়েছে, যা মেলার সময় প্রতিদিন খোলা থাকবে।

কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমিতির কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো এ বছরও দূরদূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো মদনমোহনের রাসমেলায় আগত কোনো ব্যবসায়ী যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা।” গত বছরেও এই ক্যাম্প অফিস থেকে বহু ব্যবসায়ীকে সাহায্য করা হয়েছিল বলে জানান কর্মকর্তারা।

Share This Article
Leave a comment