এসএন মিডিয়া,কোচবিহার:আবারো কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল,আবার তৃণমূলের মিছিল থেকে তৃণমূলের কর্মীকেই কুড়োল দিয়ে কোপ মারার অভিযোগ উঠলো কোচবিহারে সুটকা বাড়ি এলাকায়।
ঘটনার সম্পর্কে জানা যায় কোচবিহার ১ নং ব্লকের সুটকা বাড়ি অঞ্চলে ঘটেছে, জানা গেছে আহত ওই তৃণমূল কর্মীর নাম এন্তাজ হক তিনি তৃণমূলের পুরনো কর্মী। অভিযোগ সোমবার সকালে তিনি তার বাড়ি থেকে সুটকা বাড়ি বাজারে আসছিলেন। তবে সেই সুটকা বাড়ি বাজারে এদিন তৃণমূলের জেলা সভাপতির অনুগামীরা একটি মিছিল করছিল যখন ইন্তাজ হক সেই মিছিলের সামনে পড়ে হঠাৎই মিছিল থেকে তার ওপর হামলা করা হয়। এবং তাকে কুড়োল দিয়ে মাথায় এবং হাতে আঘাত করা হয়। পরবর্তীকালে ওই বাজারে শুরু হয় বোমাবাজির ঘটনা সেই বোমাবাজিতে গুরুতর আহত হয় এক মহিলা যার নাম নুরনাহার বেগম এরপর তাদের এলাকাবাসী তাদের নিয়ে আসে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই সমস্ত বিষয়েই কি জানাচ্ছে ইন্দাজ হকের ভাতিজা রাসেদ হক শুনে নেওয়া যাক।