কোচবিহারে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

webdesk

এসএন মিডিয়া,কোচবিহার: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে রবিবার কোচবিহার কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা। জেলা কার্যালয় থেকে মিছিল বের করে থানার সামনে অবস্থান নেয় বিজেপি কর্মীরা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মহিলা মোর্চা সহ বিজেপি কর্মীও নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি মহিলা মোর্চার সদস্য। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী ও মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দোষীদের দ্রুত শাস্তির দাবিও তোলেন তারা।

Share This Article
Leave a comment