যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Chandan Das

এসএন মিডিয়া: গতকাল অর্থাৎ বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০.৩০ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে ঝিলপাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে মৃতদেহটি উদ্ধার করে বেসরকারি হাসপাতালে গেলে তাকে মৃত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র খবর মৃত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৩ য় বর্ষের। নাম অনামিকা মন্ডল, বাড়ি বেলঘড়িয়া নিমতা। রহস্য মৃত্যকে কেন্দ্র করে তদন্তে কলকাতা পুলিশ! শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি বিশ্ববিদ্যালয় চত্বরে সি সি টিভি থাকলে এরকম ঘটনা ঘটত না। দাবি মুখ্যমন্ত্রী মনোনিত ভিসি নিয়োগের। ঘটনার পর তরুণীর নিমতা ললিত গুপ্তস্ট্রিটে শোকের ছায়া নেমে আসে।

Share This Article
Leave a comment