কোচবিহার পৌরসভায় জাল বার্থ সার্টিফিকেট উদ্ধারের চাঞ্চল্য

Chandan Das

এসএন মিডিয়া, ১১ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান এক চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি বলেন, গত এক বছরে প্রায় ৭০,৭২টি জাল জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) উদ্ধার হয়েছে।

চেয়ারম্যান জানান, পৌরসভার বিভিন্ন পরিষেবা ডিজিটাল করার প্রক্রিয়ার সময় এই জাল সার্টিফিকেটগুলির হদিস মেলে। তিনি আরও বলেন, “ডিজিটাল রেকর্ড তৈরির সময় যেসব ডেটা যাচাই করা হচ্ছিল, তখনই এই জালিয়াতির বিষয়টি নজরে আসে।”

পৌরসভার পক্ষ থেকে বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের জন্য পুলিশকে জানানো হবে বলেও তিনি জানান। কে বা কারা এই জাল শংসাপত্র তৈরি করেছে, তা খতিয়ে দেখবে প্রশাসন।

যদিও প্রশ্ন উঠছে এই ঘটনার সাথে পৌরসভার কোন কর্মী যুক্ত আছেন কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে।

বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে কটাক্ষ করে বলেন, “এটা অত্যন্ত গুরুতর বিষয়। তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কঠোর শাস্তি প্রাপ্য।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের মদতেই এই চক্র চলছে।

অন্যদিকে, জেলা কংগ্রেস নেতৃত্বেরও তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছে। তাদের দাবি, “এটা আদালতের হস্তক্ষেপে নিরপেক্ষ তদন্তের বিষয়। পুরো চক্রকে সামনে আনতে হবে।”

Share This Article
Leave a comment