এসএন মিডিয়া: সোমবার রাত আনুমানিক তিনটা নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে ছোট গাড়িতে করে পাঁচজন চান্দামারীতে একটি পারিবারিক অনুষ্ঠানের যোগ দিয়ে দেওয়ানহাটে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে প্রবল বৃষ্টির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা এক মহিলা কোনরকমে বেরিয়ে এসে স্থানীয়দের খবর দেন। পরে দমকল বাহিনীর সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হলেও ততক্ষণে গাড়িতে থাকা বাকি চারজনের মৃত্যু হয়। মৃতদেহ গুলি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের