পাতলা খাওয়া থেকে কিং কোবরা উদ্ধার

webdesk

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক :কোচবিহারে প্রায় ১২ ফুট লম্বা একটি  কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। সোমবার কোচবিহার পাতলাখাওয়া রোসমতি বিডের খাগড়ি বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সর্পপ্রেমী সংগঠনের সদস্যরা।

সর্পপ্রেমী সংগঠনের সদস্য মৃন্ময় সরকার জানান, কয়েকদিন আগে প্রবল বর্ষণের ফলে  বহু জীবজন্তু ভেসে সমতলে চলে আসে। তাঁর অনুমান, সেই সময়ই কিং কোবরাটি ভেসে এসে লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে এমন বিরল ও ভয়ংকর বিষধর সাপ চলে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়।

দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে কিং কোবরা সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে বন দপ্তরের সহযোগিতায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে বনদপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share This Article
Leave a comment