এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:২০ তম বিশ্ব ডুয়ার্স উৎসবে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকাণ্ডে খুশি হয়ে বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটি সম্মাননা পত্র প্রদান করলেন।।। প্রসঙ্গত উল্লেখ্য এই সংগঠন দীর্ঘ ১১ বছর থেকে ডুয়ার্স উৎসবে তাদের সামাজিক কর্মকাণ্ডের নিরিখে তাদের সংস্থার স্টল দিয়ে আসছেন।। এবছর তারা লাইভ আর্ট প্রদর্শনী, পথ শিশুদের নিয়ে আবৃতি প্রতিযোগিতা, সান্ধ্যকালীন রাতের বেলায় স্বেচ্ছায় রক্তদান শিবির, এছাড়াও আজ বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বিশ্ব ডুয়ার্স উৎসবের অন্যতম সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী মহাশয় বলেন দীর্ঘ ১১ বছর থেকে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখেছে ,,, রাতের বেলায় রক্তদান শিবির অভিনব উদ্যোগ,,,তাই আজ তাদের সম্মানিত করে আমরাও গর্বিত।
সম্মাননা পত্র ব্লাড ডোনার অর্গানাইজেশনের সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য এর হাতে তুলে দেওয়া হয়।