এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও বহাল থাকবে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস ও জল জমার আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে দুই বঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও হলুদ সতর্কতা জারি