পুলিশ সুপারের বাংলোর পেছনে দুঃসাহসিক চুরি, গৃহকর্তার গলার সোনার চেন ছিনিয়ে উধাও চোর

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:পুলিশ সুপারের বাংলোর পেছনের গলিতে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। পরিবারের অভিযোগ, গরমের কারণে জানালা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন বাড়ির সদস্যরা। সেই সুযোগেই গভীর রাতে চোরেরা বাড়িতে ঢুকে পড়ে। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার পাশাপাশি ঘুমন্ত গৃহকর্তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পরিবারের দাবি, রাত আনুমানিক সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে। এত কড়া নিরাপত্তার মধ্যেও পুলিশ সুপারের বাংলোর অদূরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Share This Article
Leave a comment